২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক্সক্লুসিভতত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্তির মত বিশেষ কমিটির

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির সুপারিশসহ সংবিধান সংশোধন বিষয়ক প্রতিবেদন চূড়ান্ত করেছে বিশেষ কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 05:36 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর টকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির সুপারিশসহ সংবিধান সংশোধন বিষয়ক প্রতিবেদন চূড়ান্ত করেছে বিশেষ কমিটি। ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে রাখা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শনেরও সুপারিশ রয়েছে বিশেষ কমিটির প্রতিবেদনে। তত্ত্বাবধায়ক সরকার, এর মেয়াদকাল, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলি বিলুপ্তির সুপারিশও এসেছে। সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির তৈরি সুপারিশ প্রতিবেদনের একটি কপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে এসেছে। এদিকে রোববার বিশেষ কমিটির প্রতিবেদন চূড়ান্ত করার পর কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত জানান, আদালতের রায়ের আলোকে ও বিশেষ কমিটিতে প্রাপ্ত সবার মতামতের ভিত্তিতে এ প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকার বিষয়টি আমরা ওপেন রেখেছি। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে হরতাল পর্যন্ত হয়েছে। গণতন্ত্রে একটি বিষয় নিয়ে অনঢ় থাকা যাবে না। "এটা (তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা) খোলা রাখা হয়েছে। সংসদই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এ জন্য বিরোধী দল হরতালে যাবে তা আমরা আশা করি না।" আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ায় তা এখন বিলুপ্ত বলে জানান কমিটির সদস্য রাশেদ খান মেনন ও আব্দুল মতিন খসরু। গত বছরের ২১ জুলাই সংবিধান সংশোধনে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে প্রধান করে ১৫ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়। আদালতের রায় অনুসরণে প্রতিবেদন চূড়ান্ত করতে কমিটি ২৭টি বৈঠক করেছে। এর আগে সাবেক প্রধান বিচারপতি, আইনজ্ঞ, জ্যেষ্ঠ আইনজীবি, সংবিধান বিশেষজ্ঞ, বিশিষ্ট জন, সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের মতামত নেয় কমিটি। এছাড়া সার্বিক বিষয়ে অগ্রগতি জানিয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করে তারা। সর্বশেষ গত ৩০ মে সংসদ নেতার কার্যালয়ে চারঘণ্টাব্যাপী প্রধানমন্ত্রীর মতামত নেয় বিশেষ কমিটি। বিএনপিকে বিশেষ কমিটিতে মতামত দিতে বারবার বলা হলেও তাতে সাড়া দেয়নি বিএনপি। উল্লেখযোগ্য কয়েকটি সুপারিশ বিশেষ কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, সংবিধানের প্রস্তাবনার উপর "বিছমিল্লাহির রহমানির রহিম (দয়াময়, পরম দয়ালু আল্লাহের নামে/পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে" সন্নিবেশিত হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বিভিন্ন প্রতিষ্ঠানে সংরক্ষণ ও প্রদর্শনের সুপারিশ করেছে কমিটি। এ জন্য সংবিধানের চতুর্থ অনুচ্ছেদে নতুন একটি দফা সংযোজনের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়েছে, সংবিধানের অনুচ্ছেদ ৪ এ নতুন দফা (৫) সংযোজিত হবে। দফাটি হলো, "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে।" অসাংবিধানিক পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখলকে অপরাধ বিবেচনায় রাষ্ট্রদ্রোহিতা হিসেবে চিহ্নিত করে প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধে দোষী ব্যক্তি সংসদেও আইন দ্বারা অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হবে। আদিবাসী ও নারী প্রসঙ্গ আদিবাসী প্রসঙ্গেও প্রতিবেদনে সুপারিশ করেছে বিশেষ কমিটি। এতে বলা হয়েছে, উপজাতি, ক্ষুদ্র জাতি সত্তা, নৃ গোষ্ঠী ও স