ঢাকা, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণের ৬ষ্ঠ দিনে সোমবার ৯ জেলার ৭৮টি ইউপিতে ভোটগ্রহণ হবে।
নির্বাচন কমিশন (ইসি) এ তথ্য জানিয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
যে সব ইউপিতে ভোটাভুটি
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আলীনগর, বাংগাবাড়ী, বোয়ালিয়া, চৌডালা, পার্বতীপুর, রাধানগর ও রহনপুর।
পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী, বেংহারী বনগ্রাম, বোদা, চন্দনবাড়ী, ঝলইশালশিরি, কাজলদিঘী কালিয়াগঞ্জ, ময়দানদিঘী, মাড়েয়া বামনহাট, পাঁচপীর, সাকোয়া।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা, বানা, বুড়াইচ, গোপালপুর, পাচুড়িয়া ও টগরবন্ধ।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল, বিহার, বুড়িগঞ্জ, দেউলী, কিচক, ময়দানহাটা, মাজিহাট, মোকামতলা, পিরব, রায়নগর ও সৈয়দপুর।
মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি, ঝাউদি, কেন্দুয়া, কুনিয়া, মুস্তফাপুর, পেয়ারপুর ও রাস্তি।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা, বাঘুটিয়া, চকমিরপুর, চরকাটারী, ধামশ্বর, জিয়নপুর, কলিয়া ও খলশী।
যশোর সদর উপজেলার আরবপুর, বাসুন্দিয়া, চাঁচড়া, চুড়ামনকাটি, দেয়াড়া, ফতেপুর, হৈবতপুর, ইছালী, কাশিমপুর, কচুয়া, লেবুতলা, নরেন্দ্রপুর, নওয়াপাড়া, রামনগর ও উপশহর।
সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও, দোলারবাজার, খুরমা (দক্ষিণ), জাউয়া বাজার, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও, ছৈলা আফজালাবাদ ও সিংচাপইড়।
হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার আজমিরীগঞ্জ, বদলপুর, জলসুখা, কাকাইলছেও ও শিবপাশা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২২৪৪ ঘ.
bdnews24