ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের কয়েকটি পদে রদবদল করা হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তিনজন উপসচিব এবং চারজন সিনিয়র সহকারি সচিবের পদে রদবদল করা হয়।
এছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পরিচালক (স্পেকট্রাম ম্যানেজমেন্ট) পদে সেনাবাহিনীর কর্মকর্তা লে. কর্নেল মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
উপসচিবদের মধ্যে জাতীয় পুষ্টি কার্যক্রমের (এনএনপি) পরিচালক পারভীন আকতার ও আনোয়ারা বেগমকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক পদে কর্মরত উপসচিব বিল্লাল হোসেনকে বদলি করা হয়েছে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব পদে।
সিনিয়র সহকারী সচিবদের মধ্যে এনএনপি'র উপ-পরিচালক সাবরিনা শারমিন জামান এবং সহকারী পরিচালক লুলু বিলকিস বানুকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রাজ্জাককে হুইপ শেখ আব্দুল ওহাবের একান্ত সচিব এবং ফরিদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) দেবপ্রসাদ পালকে ইউএনও নিয়োগের জন্য খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/২০২৯ ঘ.
bdnews24