২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ২৩৬৫ বস্তা সার উদ্ধার

বরগুনার আমতলী উপজেলায় বিসিআইসি'র চারজন ডিলারের গুদামে মজুত করা ২ হাজার ৩৬৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 01:28 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

বরগুনা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার আমতলী উপজেলায় বিসিআইসি'র চারজন ডিলারের গুদামে মজুত করা ২ হাজার ৩৬৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে দুদিনে এই সার উদ্ধার করেন। স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের সঙ্গে ছিলেন। মূল্য বৃদ্ধির সরকারি ঘোষণায় স্থানীয় ডিলাররা এলাকায় সারের কৃত্রিম সঙ্কট তৈরি করেছে বলে কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। কৃষি বিভাগ সূত্র জানায়, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা বিধান চন্দ্রের নেতৃত্বে শুক্রবার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বিসিআইসি ডিলার আতিকুর রহমানের সারের গুদামে অভিযান চালানো হয়। তারা গুদামে মজুদ রাখা ৭৩৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেন। আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এই অভিযানকালে উপস্থিত ছিলেন। পরে তারা সারের পূর্ববর্তী মূল্য বস্তাপ্রতি ৬১০ টাকা দরে উদ্ধারকৃত সার কৃষকের মাঝে বিক্রির ব্যবস্থা করেন। শনিবার আমতলী সদর ইউনিয়নের ডিলার একেএম ইউসুফের গুদাম থেকে ৬'শ বস্তা, আমতলী পৌর এলাকার ডিলার মহিউদ্দিনের গুদাম থেকে ৬৩০ বস্তা, চাওড়া ইউনিয়নের ডিলার হাবিবুর রহমানের গুদাম থেকে ৪'শ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। সংশ্লি