২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে মামলা: আসামি সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারের চকরিয়া উপজেলায় নির্বাচনী সংঘর্ষের দু'টি মামলায় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদসহ আড়াইহাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2011, 03:05 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

কক্সবাজার, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের চকরিয়া উপজেলায় নির্বাচনী সংঘর্ষের দু'টি মামলায় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদসহ আড়াইহাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। শুক্রবারের ওই ঘটনায় রাতেই পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া বিএনপি স্থানীয় এক নেতাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ওইদিন বিকালে নির্বাচনী প্রচারণাকালে চকরিয়ার ফাঁসিয়াখালীর রাজারবিল এলাকায় আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী এবং বিএনপি সমর্থিত প্রার্থী আজিজুল হক চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। শনিবার চকরিয়া থানায় একটি মামলা করে পুলিশ, আরেকটি করেন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরীর ভাই জসিম উদ্দিন। চকরিয়া থানার ওসি মোহাম্মদ ফরহাদ জানান, একটি মামলা করেছেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইয়াসিন। অন্যটি করেছেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরীর ভাই জসিম উদ্দিন। উভয় মামলাতেই সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চকরিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র নুুুুুুরুল ইসলাম হায়দার ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক চৌধুরীকে আসামি করা হয়েছে। পুলিশের মামলার বাদী এসআই মোহাম্মদ ইয়াসিন জানান, পুলিশের মামলায় ২০ জন ও জসিম উদ্দিনের মামলায় ৩৯ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এছাড়া আড়াইহাজার অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়। গ্রেপ্তার হয়েছেন- মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হেফাজতুর রহমান টিপু, চকরিয়া পৌর বিএনপি সহ-সভাপতি মৌলভী রফিক, উপজেলা ছাত্রদল আহবায়ক ইমরুল হাসান হান্নান, সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন, পেকুয়া উপজেলা বিএনপি নেতা শাহেদ, ওয়ার্কশপ শ্রমিক রুবেল বড়