সিরাজগঞ্জ, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানা পুলিশ ১১৭ বোতল ফেনসিডিল উদ্ধার ও একটি প্রাইভেটকারসহ ২ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটককৃতরা মাইক্রোবাসে ফেনসিডিল নিয়ে ঢাকায় যাচ্ছিল। সেতুর পশ্চিমপাড় গোলচত্বরে পৌঁছলে পুলিশ গাড়ীটিকে থামায় এবং ফেনসিডিল উদ্ধার করে। এসময় পাচারকারী এবং চালককে আটক করা হয়।
আটককৃতরা হলো- জেলার জয়দেবপুরের পশ্চিম বিলাসপুর এলাকার আবু তাহের (২২) এবং একই এলাকার মাইক্রোবাস চালক সাব্বির হোসেন ওরফে সাত্তার।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬০১ ঘ.
bdnews24