২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ৬০০ বস্তা চালসহ আটক ২

পাবনার বেড়া উপজেলায় ৬০০ বস্তা সরকারি চালসহ ২ জনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2011, 09:20 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

পাবনা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার বেড়া উপজেলায় ৬০০ বস্তা সরকারি চালসহ ২ জনকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে বেড়া বাজার থেকে এসব চাল আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। বেড়া থানার ওসি শেখ জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার খুলনা কেন্দ্রীয় খাদ্য গুদাম থেকে ৬০০ বস্তা সরকারি চাল নিয়ে কয়েকটি ট্রাক বেড়া খাদ্য গুদামের উদ্দেশ্যে রওয়ানা দেয়। কিন্তু এসব চাল খাদ্য গুদামে না ঢুকিয়ে দুপুরে বেড়া বাজারের গৌতম দত্ত ও মুক্তির গুদামে নামানো শুরু করে ট্রাক চালক ও তার সহকারী। বিষয়টি দেখে লোকজনের সন্দেহ হলে তারা ট্রাক চালক আব্দুস সালাম (৪০) ও তার সহকারী শাহিনকে (৩২) আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে গুদামের ভিতর ও বাইরে থেকে মোট ৬০০ বস্তা সরকারি চাল উদ্ধার করে এবং ওই দুইজনকে আটক করে। ওসি জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাবনা জেলা খাদ্য নিয়ন্ত্রক কবির হোসেন সাংবাদিকদের জানান, চালগুলো সরকারি নির্দেশে খুলনা থেকে পাবনার বেড়ায় যাচ্ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৫১৯ ঘ.