২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানের মণ ৪০০ টাকা, কৃষকের মলিন মুখ

নীলফামারী জেলায় বোরো ধান মণ প্রতি ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অনেক ক্ষেত্রে এই দামও মিলছে না, বাজারে ক্রেতা নেই। ফলে বাম্পার ফলনের পরেও কৃষকের মুখে হাসি নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2011, 08:04 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

আতিয়ার বাড্ডা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি নীলফামারী, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- নীলফামারী জেলায় বোরো ধান মণ প্রতি ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অনেক ক্ষেত্রে এই দামও মিলছে না, বাজারে ক্রেতা নেই। ফলে বাম্পার ফলনের পরেও কৃষকের মুখে হাসি নেই। গত কয়েকদিন সদর উপজেলার কয়েকটি হাট-বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। বাজারে ধান বিক্রি করতে আসা কৃষকরা জানান নিজেদের হতাশার কথা। তাদের মুখ মলিন। আড়তদার হাত গুটিয়ে বসে আছেন। চালকল মালিকরা যে যতটুকু পারছেন ধান সংগ্রহ করছেন। কেউ কেউ অল্প-সল্প মজুদও করছেন। সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী গ্রামের কৃষক সহিদুল ইসলাম এবার তার ৩০ বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছেন। প্রতি বিঘায় ফলন এসেছে ২০ মণ করে। ইতোমধ্যে ধান কাটা-মাড়াইয়ের কাজ শেষ করেছেন। সহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজারে ধানের ক্রেতা তেমন নেই। দু'চারজন ক্রেতা থাকলেও তাদের চাহিদা খুবই কম। প্রতি মণ ধান মাত্র ৪০০ টাকা দরে বিক্রি করেছি।" সহিদুল জানান, প্রতি বিঘা জমির ধান কাটতে শ্রমিককে দিতে হয়েছে ১ হাজার ৬০০ টাকা। এই ব্যয়সহ প্রতি বিঘা জমিতে ধান আবাদে মোট খরচ হয়েছে প্রায় সাড়ে ৮ হাজার টাকা। প্রতি মন ৪০০ টাকা দরে বিক্রি করে এক বিঘায় ধানের দাম পাওয়া যাচ্ছে ৮ হাজার টাকা। এতে তারা লোকসান গুনছেন। একই অভিযোগ পাওয়া গেছে জেলার আরো অনেক কৃষকের কাছ থেকে। কৃষি স