ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ থেকে কালাজ্বর নির্মূলে ৫৭ লাখ ডলারের একটি গবেষণা প্রকল্পে সহায়তা দিচ্ছে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা-জাইকা।
বাংলাদেশ সরকার ও আইসিডিডিআর,বির সঙ্গে যৌথভাবে পাঁচ বছর মেয়াদী এই প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে বৃহস্পতিবার জাইকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ী, দেশে প্রতি বছর গড়ে দশ হাজার মানুষ কালাজ্বরে আক্রান্ত হয়। এ রোগের জীবাণু ছড়ায় বেলে মাছির মাধ্যমে। দেশের ৪৪ জেলায় নিু আয়ের মানুষের মধ্যে এ রোগের প্রকোপ সবচে বেশি।
জাইকার সংবাদ বিজ্ঞপ্তিতে বলাা হয়, বেলে মাছি প্রতিরোধের পাশাপাশি এ রোগ দ্রুত সনাক্ত করার কৌশল উদ্ভাবন হবে এই গবেষণা প্রকল্পের অন্যতম লক্ষ্য।
দেশের সাড়ে ৬ কোটি মানুষ এ প্রকল্পের সুফল ভোগ করবেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/জেকে/২৩২২ ঘ.
bdnews24