২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যপ্রাণী রক্ষায় বিশ্ব ব্যাংকের সঙ্গে ঋণচুক্তি

বন্য প্রাণী রক্ষায় বাংলাদেশকে তিন কোটি ষাট লাখ মার্কিন ডলার ঋণ দেবে বিশ্ব ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 03:10 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্য প্রাণী রক্ষায় বাংলাদেশকে তিন কোটি ষাট লাখ মার্কিন ডলার ঋণ দেবে বিশ্ব ব্যাংক। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সচিব এম মোশাররফ হোসেন ভূঁইয়া ও বিশ্ব ব্যাংকের বাংলাদেশ পরিচালক এলেন গোল্ডস্টেইন। বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমান, বন ও পরিবেশ সচিব মেসবাহ-উল আলম এবং প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/২১১০ ঘ.