২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থায়ী হলেন হাইকোর্টের ৯ বিচারক

হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়া নয় জনের চাকরি স্থায়ী হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 08:27 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়া নয় জনের চাকরি স্থায়ী হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাদের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেন। বিচারকরা হলেন- এম মোয়াজ্জাম হোসেন, সৌমেন্দ্র সরকার, আবু বকর সিদ্দিকী, মো. নুরুজ্জামান (ননি), মো. মঈনুল ইসলাম চৌধুরী, ওবায়দুল হাসান শাহীন, এম ইনায়েতুর রহিম, নাঈমা হায়দার ও মো. রেজাউল হাসান (এম আর হাসান)। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিবের একান্ত সচিব গোলাম সারোয়ার ভূঁইয়া বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ নয় জন বিচারপতিকে স্থায়ী বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে। ২০০৯ সালের ২৩ জুন রাষ্ট্রপতি তাদের অতিরিক্ত বিচারক হিসেবে দুই বছরের জন্য হাইকোর্টে নিয়োগ দিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৪২৮ ঘ.