২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরব আমিরাতে পুরস্কার জিতলো জসিমের 'জুট মনস্টার'

ষষ্ঠ এমিরেটস আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতে নিয়েছেন প্রবাসী বাংলাদেশি আলোকচিত্রী জসিম সালামের তোলা সাদাকালো ছবি 'জুট মনস্টার'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 05:32 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ষষ্ঠ এমিরেটস আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতে নিয়েছেন প্রবাসী বাংলাদেশি আলোকচিত্রী জসিম সালামের তোলা সাদাকালো ছবি 'জুট মনস্টার'। সংযুক্ত আরব আমিরাত সরকারের সংস্কৃতিক সংস্থা আবু ধাবি কালচারাল অ্যান্ড হেরিটেজ (এডিএসিএইচ) এই প্রতিযোগিতার আয়োজন করে বলে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গত ৩০ মে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার ঘোষণা করা হয়। প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসেবে চট্টগ্রামের জসিম সালাম পেয়েছেন একটি স্বর্ণ পদক ও ২০ হাজার দিরহাম। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাওনাইন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চলতি বছরের প্রতিযোগিতায় জমা পড়া ১৩৯টি দেশের কয়েক হাজার আলোকচিত্র নিয়ে আবু ধাবির ন্যাশনাল থিয়েটারে সপ্তাহব্যাপী এক প্রদর্শনীর আয়োজন করা হয়। এ প্রতিযোগিতার এবারের প্রতিপাদ্য ছিল 'ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থ্রু ক্রিয়েটিভ আইজ'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসআইএম/জেকে/২৩১৮ ঘ.