২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ৭৬৭ বস্তা নিুমানের বীজ উদ্ধার, ব্যবসায়ীর কারাদণ্ড

বগুড়ায় নিম্মমানের বীজ বিক্রির অভিযোগে তফিজার রহমান (৫০) নামের এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 05:11 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

বগুড়া, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় নিম্মমানের বীজ বিক্রির অভিযোগে তফিজার রহমান (৫০) নামের এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার শহরের চাঁদনী বাজার এলাকায় ওই ব্যবসায়ীর দোকান মাস্টারসিড বীজ ভাণ্ডারে অভিযান চালিয়ে পুলিশ ৫০০ বস্তা নিম্মমানের ধান বীজ ও ২৬৭ বস্তা সবজি বীজ উদ্ধার করে। আটাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, তফিজার রহমান শহরের আটাপাড়ায় নিজের গুদামে বীজ মজুদ করে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিলেন। তিনি নিম্মমানের বীজ প্যাকেটে ভরে তাতে ভারতীর কোম্পানির সিল মেরে বিক্রি করতেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, তফিজার রহমানের কাছ থেকে নিুমানের বীজ কিনে বহু কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উদ্ধার করা নিম্মমানের সবজি বীজ ধ্বংস করে ধান বীজগুলো নিলামে বিক্রির আদেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩১০ ঘ.