২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাসিকের ৩৪২ কোটি টাকার বাজেট ঘোষণা

আগামী ২০১১-২০১২ অর্থবছরের জন্য প্রায় সাড়ে তিনশ' কোটি টাকার বাজেট ঘোষণা করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 05:07 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

রাজশাহী, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২০১১-২০১২ অর্থবছরের জন্য প্রায় সাড়ে তিনশ' কোটি টাকার বাজেট ঘোষণা করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। মঙ্গলবার বিকাল পাঁচটায় নগর ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন জানান, নতুন অর্থবছরের জন্য ৩৪২ কোটি ৫৮ লাখ ৮৫ হাজার ২০৬ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। এর আগে রাসিকের বাজেট সভায় এই প্রস্তাব উপস্থাপন করা হয়। একই সঙ্গে ২০১০-২০১১ অর্থবছরের ১৬৭ কোটি ৯৮ লাখ ১৪ হাজার ৩৮১ টাকার সংশোধিত বাজেট পাস করা হয়। চলতি অর্থ বছর রাসিকের প্রস্তাবিত বাজেট ছিল ২৬১ কোটি ৫ লাখ ৭০ হাজার ৪৪৬ টাকা। প্রত্যাশিত পরিমাণে রাজস্ব ও কর আদায় এবং সরকারি বরাদ্দ না পাওয়ায় ঘোষিত বাজেট থেকে অনেক কাটছাঁট করতে হয়েছে বলে মেয়র জানান। তিনি বলেন, নগরবাসীর অগ্রাধিকারের ভিত্তিতে সমস্যার সমাধান এবং সার্বিক ও আর্থিক অবস্থার উন্নয়নে নতুন উৎসমুখ উন্মোচনের লক্ষ্যে আগামী অর্থ বছরের বাজেট প্রণয়ন করা হয়েছে। নতুন বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৫৭ কোটি ৯৭ লাখ ৫৪ হাজার ২৬০ টাকা। উন্নয়ন সহায়ক তহবিলের আয় ধরা হয়েছে ২৫ কোটি টাকা। মেয়র বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, পদ্মা নদীর নাব্যতা হ্রাস, পুকুরভরাট- ইতাদি কারণে নগরীতে পানি সরবরাহ ব্যবস্থাপনায় বিঘ