২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর মায়ের মৃত্যুবার্ষিকী পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা সায়েরা খাতুনের ৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে মঙ্গলবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 04:58 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা সায়েরা খাতুনের ৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে মঙ্গলবার। ১৯৭৪ সালের ৩১ মে তিনি মৃত্যুবরণ করেন। দিনটি উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে মঙ্গলবার বিকালে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীরা মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/জেকে/২২৩৩ ঘ.