২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সহকারীর' ছুরিকাঘাতে মাইক্রোচালক নিহত

সহকারীর ছুরিকাঘাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 01:58 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

কুমিল্লা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহকারীর ছুরিকাঘাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার সকালে বারপাড়া ইউনিয়নের অলির বাজারে নিহত আবু সালাম (২৫) মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। মাইক্রোবাসের সহকারী দুলালকে পুলিশ গ্রেপ্তার করেছে। সদর দক্ষিণ থানার ওসি জসীম উদ্দীন সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ১১টার দিকে হোটেলের পরোটা কাটার ছুরি দিয়ে মাইক্রোবাসের সহকারী দুলাল (২৬) মারাত্মক জখম করেন আবু সালামকে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুলালকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি। দুলাল পুলিশকে জানান, বেশ কিছুদিন ধরে সালাম তাকে মারার হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার সময় তার সঙ্গে কথা কাটাকাটি হয় বলে দুলাল জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৫২ ঘ.