২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সেপ্টেম্বরের মধ্যে ইটভাটায় জিগজ্যাগ পদ্ধতি চালু করতে হবে'

আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে জিগজ্যাগ (অত্যাধুনিক প্রযুক্তি ও অতি উচ্চ ধোঁয়ার পাইপ ব্যবহারে পরিবেশবান্ধব) পদ্ধতি চালু না করলে ইটভাটায় ইট পোড়াতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ প্রতিমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 12:47 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে জিগজ্যাগ (অত্যাধুনিক প্রযুক্তি ও অতি উচ্চ ধোঁয়ার পাইপ ব্যবহারে পরিবেশবান্ধব) পদ্ধতি চালু না করলে ইটভাটায় ইট পোড়াতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ প্রতিমন্ত্রী। এ জন্য দেশের প্রায় ১০ হাজার ইট-ভাটার মালিককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে- এ কথা জানিয়ে প্রতিমন্ত্রী হাছান মাহমুদ মঙ্গলবার বলেন, পরিবেশ দূষণ রোধে নির্দিষ্ট সময়ের মধ্যে এ নির্দেশনা না মানলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী একথা বলেন। আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হবে। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউনেপ) ঘোষিত এবারের পরিবেশ দিবসের প্রতিপাদ্য 'আপনার সেবায় প্রকৃতি ও বন'। পরিবেশ দিবস পালনের জন্য আগামী ৫ থেকে ৭ জুন পর্যন্ত তিনদিনব্যাপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে মন্ত্রণালয়। এসব কর্মসূচির মধ্যে রয়েছে- সমাবেশ ও শোভাযাত্রা, বেতার ও টেলিভিশনে অনুষ্ঠান স