২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে হোরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 06:41 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

গাজীপুর, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে হোরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার মুলাইদ পশ্চিমখণ্ড এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন আলী আকবর (৫৮)। এ সময় তার ব্যবসায়িক সহযোগী স্ত্রী আসিয়া বেগম (৪৫) পালিয়ে যান। আলী আকবরের কাছ থেকে ৫২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান। গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদ পেয়ে বিকালে আলী আকবরের বাড়িতে অভিযান চালায়। আলী আকবরকে ৫২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। এরমধ্যে আকবরের ব্যবসায়ের সহযোগী তার স্ত্রী আসিয়া বেগম পালিয়ে যান। উদ্ধার করা হেরোইনের মূল্য প্রায় পাঁচ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় স্বামী-স্ত্রীর বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা হয়েছে বলে অধিদপ্তরের কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২০ ঘ.