২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দাদি-নাতি নিহত

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন জাকির হোসেন রোডে কাভার্ড ভ্যানের ধাক্কায় দাদি ও নাতি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 05:11 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

চট্টগ্রাম, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন জাকির হোসেন রোডে কাভার্ড ভ্যানের ধাক্কায় দাদি ও নাতি নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৭টার দিকে জাকির হোসেন সড়কের পাহাড়িকা সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। সড়ক দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে। নিহত নারীর বয়স আনুমানিক ৪৫ বছর এবং তার নাতির বয়স আড়াই বছর বলে জানিয়েছে পুলিশ। তবে পুলিশ তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালী জোন) মঞ্জুর মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাহাড়িকা সিএনজি স্টেশনের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়। তিনি জানান, গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয় বলে শুনেছি। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বিক্ষোভ করে এবং জাকির হোসেন সড়ক অবরোধ করে। রাত সাড়ে ৮টার দিকে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে জানান পুলিশ কর্মকর্তা মঞ্জুর মোরশেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২৩১০ ঘ.