২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক থেকে এখন বেশি ঋণ নিতে পারবে সরকার

ব্যাংকগুলো থেকে সরকার আগের তুলনায় বেশি ঋণ নিতে পারবে। বিস্তারিত জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 02:28 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংকগুলো থেকে সরকার আগের তুলনায় বেশি ঋণ নিতে পারবে। সোমবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। ওই নির্দেশনা অনুযায়ী, সরকার ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে ব্যাংকগুলোর কাছ থেকে যে অর্থ ঋণ নিত এখন তার দ্বিগুণ টাকা নিতে পারবে। এ প্রসঙ্গে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক মুস্তফা কে মুজেরী সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনার ফলে ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ বাড়বে কি না- তা স্পষ্ট বলা যাবে না। তবে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে এ সিদ্ধান্ত পরোক্ষভাবে ভূমিকা রাখবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে ১০ দশমিক ৬৭ শতাংশে উঠেছে। মার্চ মাসে এ হার ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ। গত বছরের এপ্রিলে ছিল ৮ দশমিক ৫৪ শতাংশ। শহরের চেয়ে গ্রামে মূল্যস্ফীতির চাপ বেশি। এপ্রিল মাসে গ্রামে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ১৫ দশমিক ৩৮ শতাংশে ওঠে। মার্চ মাসে এ হার ছিল ১৪ দশমিক ৮৪ শতাংশ। গত বছরের এপ্রিলে ছিল ১০ দশমিক ৩৬ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৪টি প্রাইমারি ডিলার ব্যাংক (সরকারি মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী ও রুপালী ব্যাংক এবং ১০টি বেসরকারি ব্যাংক) সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করে থাকে। ব্যাংক কোম্পানির ধারণকৃত ট্রেজারি বিল ও বন্ডের মার্কেট টু মার্কেট ভিত্তিক পুনর্মূল্যায়ন- শীর্ষক ওই নির্দেশনায় বলা হয়েছে, ২০১১ সালের মে মাস থেকে এইচটিএম (হেল্ড টু ম্যাচুরিটি) সিকিউরিটিজে বিনিয়োগ (মূল্যমান অনুসারে) সংশ্লিষ্ট মাসের রক্ষিতব্য সহজে বিনিময়যোগ্য সম্পদের (এসএলআর-স্ট্যাচুটরি লিক্যুইডিটি রেশিও) ২৫ শতাংশের স্থলে ৫০ শতাংশ নির্ধারণ করা হল। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের মহাব্যবস্থাপক সুলতান আহম্মদ নির্দেশনা স্বাক্ষর করেছেন। এটি সোমবারই সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরী বলেন, নতুন নির্দেশনার ফলে ব্যাংকগুলো এখন সরকারের এইচটিএম সিকিউরিটিজে বেশি বিনিয়োগ করতে পারবে। এতে একদিকে যেমন ব্যাংকগুলো বেশি সুদ পাবে। অন্যদিকে বিনিয়োগের ক্ষেত্রে তাদের ঝুঁকিও কমবে। স