গাজীপুর, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর উপজেলার ভিটিপাড়া গ্রামে পানিতে ডুবে একটি বিদ্যালয়ের তিন ছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে স্থানীয় ডাবলের পুকুরে ডুবে মার যায় ভিটিপাড়া কারিগরি স্কুলের ৮ম শ্রেণীর শিউলী (১৪), ৭ম শ্রেণীর সুমা (১৩) ও ৬ষ্ঠ শ্রেণীর জুয়েনা (১২)।
সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সায়েন্স (সিএমইএস) নামে একটি সংস্থা বরমী ইউনিয়নে স্কুলটি পরিচালনা করে।
মৃত জুয়েনা স্থানীয় দরগারচালা গ্রামের জানু মিয়ার, শিউলী ডালেশ্বর গ্রামের আবুল হাশেমের এবং সোমা একই গ্রামের সাহাবুদ্দীনের মেয়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাঙ্ক কিশোর পাল সাংবাদিকদের জানান, বিদ্যালয় ছুটির পর বেলা সাড়ে ১২টার দিকে ওই তিনজনসহ কণিকা নামে এক শিশু বাড়ি যাচ্ছিল।
পথে ভিটিপাড়া ডাবলের পুকুরঘাটে তারা হাত মুখ ধুতে নামে। এ সময় জুয়েনা পানিতে পড়ে গেলে তাকে ওঠাতে ডুবে যায় অপর দু'জন।
পরে কণিকার চিৎকারে আশপাশের লোকজন এসে তিন মৃত শিশুকে পানি থেকে উদ্ধার করে।
শ্রীপুর থানার ওসি নাজমুল হাসান ভুইয়া জানান, মানবিক কারণে ময়নাতদন্তের জন্য তিন শিশুর লাশ স্বজনদের কাছ থেকে নেওয়া হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৪ ঘ.
bdnews24