২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে হাইকোর্টের রুল

সিদ্দিকুর রহমান ভূঁইয়া নামের এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 01:31 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিদ্দিকুর রহমান ভূঁইয়া নামের এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে রুল জারি করেছে হাইকোর্ট। তার রিট আবেদনের প্রেক্ষিতে সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও সৌমেন্দ্র সরকারের বেঞ্চ এই রুল জারি করেন। সিদ্দিকুর রহমান ভূঁইয়াকে মাসে ৬০০ টাকা রাষ্ট্রীয় সম্মানির ক্যাটাগরিতে অন্তর্ভূক্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না- রুলে তা জানতে চেয়েছে আদালত। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে সিদ্দিকুর রহমান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ভাতার 'এ' থেকে 'এফ' পর্যন্ত কোন ক্যাটাগরির অন্তর্ভূক্ত হবেন, তা জানাতে বলেছে আদালত। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট লুৎফর রহমান আকন্দ। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোস্তফা জামান ইসলাম। এর আগে গত রোববার আরো দুইজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার রিট আবেদনে একই ধরনের রুল জারি করেছিল বিচারপতি তারিক উল হাকিম ও সৌমেন্দ্র সরকারের বেঞ্চ। ওই রুলের সঙ্গে দেওয়া নির্দেশনায় দুই আবেদনকারীকে মাসিক ২ হাজার ৪ টাকা ভাতা দেওয়ার পাশাপাশি আনুসঙ্গিক সুযোগ-সুবিধা দিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/জেকে/১৯১৫ ঘ.