২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নির্ভুল তালিকার জন্য মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হতে হবে'

ভবিষ্যতে মুক্তিযোদ্ধার তালিকা যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য সব মুক্তিযোদ্ধাকে ঐক্যবদ্ধভাবে কাজ করে নির্ভুল তালিকা প্রণয়নে সহায়তা করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 01:04 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভবিষ্যতে মুক্তিযোদ্ধার তালিকা যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য সব মুক্তিযোদ্ধাকে ঐক্যবদ্ধভাবে কাজ করে নির্ভুল তালিকা প্রণয়নে সহায়তা করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম সোমবার বলেন, মুক্তিযোদ্ধারা রিক্সা চালান কিংবা দুরাবস্থায় আছেন, এমন খবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনতে চান না। অমুক্তিযোদ্ধারা যেন সরকারের দেওয়া সুযোগ ভোগ করতে না পারেন সেজন্য প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন প্রয়োজন। সরকার আপনাদের সহযোগিতা নিয়ে এ তালিকা প্রণয়নে কাজ শুরু করেছে। দেশের জেলা ও উপজেলা পর্যায় থেকে আসা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতিদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাজধানীর গুলশানে বসুন্ধরা কনভেনশন সেন্টারে এ কথা বলেন প্রতিমন্ত্রী। তাজুল ইসলাম বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের জন্য একটি বিশেষায়িত ব্যাংক এবং টেলিভিশন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। এছাড়া কেন্দ্রীয়ভাবে কাকরাইলে স্বাধীনতা ভবন এবং দেশের জেলা ও উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স স্থাপনের পরিকল্পনাও করা হচ্ছে। তিনি জানান, তেজগাঁওয়ে মুক্তিযোদ্ধাদের জন্য একটি অত্যাধুনিক হাসপাতাল ও নার্সিং প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করা হবে। "মোহাম্মদপুরে পঙ্গু মুক্তিযোদ্ধাদের বিশ্রামাগার ভেঙে সেখানেও সুউচ্চ ভবন নির্মাণ করা হচ্ছে যা মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যবহার করা হবে।" দেশে বর্তমানে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখের কম বলে জানান প্রতিমন্ত্রী। অভিযোগ রয়েছে- স