২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানছড়িতে পিসিপি কার্যালয়, ৭ দোকান পুড়ে ছাই

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা সদরের কলেজ গেটে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কার্যালয় ও ৭টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2011, 03:59 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

খাগড়াছড়ি, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা সদরের কলেজ গেটে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কার্যালয় ও ৭টি দোকান পুড়ে গেছে। শনিবার রাত ১২টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুনে সব মিলিয়ে কমপক্ষে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পানছড়ি থানার ওসি মো. আলমগীর জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। এলাকায় পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। আগুনে পুড়ে যাওয়া চা দোকানের একজন মালিক নাম প্রকাশ না করার শর্তে জানান, রাত আনুমানিক ১২ টার দিকে তিনি তার দোকানে টিভি দেখছিলেন। এসময় কেউ একজন আগুন আগুন বলে চিৎকার দিয়ে উঠলে তিনি বের হয়ে দেখেন পিসিপি কার্যালয় ও পাশের দোকান পুড়ে শেষ হয়ে গেছে। আগুন অন্যান্য দোকানেও ছড়িয়ে পরেছে। ফলে আগুন নিয়ন্ত্রণ করা আর সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই সব পুড়ে যায়। তিনি বলেন, আগুন সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগেনি। শত্র"তাবশত লাগানো হয়ে থাকতে পারে। উল্লেখ্য, এর আগে গত ১৬ মে রাতে দীঘিনালায় ইউপিডিএফ-এর কার্যালয় সন্ত্রাসীরা আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আপ্র"সি মারমা এক বিবৃতিতে এই অগ্নিকাণ্ডকে পরিকল্পিত উল্লেখ করে বলেন, পাহাড়িদের মধ্যে অনৈক্য সৃষ্টি ও ইউপিডিএফ-এর গণতান্ত্রিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার যে ষড়যন্ত্র চলছে তারই অংশ হিসাবে তাদের কার্যালয় পুড়িয়ে দেয়া হয়েছে। বিবৃতিতে তিনি এ ধরনের ষড়যন্ত্র বন্ধ করে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৫৪ ঘ.