২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দুর্যোগ মোকাবেলায় উপকূলে আধুনিক প্রযুক্তি'

দুর্যোগ মোকাবেলা ও প্রস্তুতিতে উপকূলীয় এলাকায় স্যাটেলাইট ফোন ও আধুনিক প্রযুক্তি সরবরাহ করা হবে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2011, 03:27 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্যোগ মোকাবেলা ও প্রস্তুতিতে উপকূলীয় এলাকায় স্যাটেলাইট ফোন ও আধুনিক প্রযুক্তি সরবরাহ করা হবে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। রোববার সচিবালয়ে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টার উদ্বোধন শেষে মন্ত্রী একথা বলেন। আব্দুর রাজ্জাক বলেন, "ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টার (এনডিআরসিসি) মাধ্যমে দেশের দুর্যোগ প্রবণ এলাকায় তাৎক্ষণিক ভিডিও কনফারেন্সিং করা যাবে। এতে ওই এলাকার সার্বিক পরিস্থিতি জেনে অতি দ্রুত একটি সিদ্ধান্তে আসা যাবে। সেই সঙ্গে নেওয়া যাবে তাৎক্ষণিক ব্যবস্থা।" দুর্যোগের সময় মোবাইল ফোন ও অন্যান্য যোগাযোগে বিঘ