২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জমি নিয়ে বিরোধে একজন খুন

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় একজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2011, 12:35 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

সিলেট, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১টার দিকে উপজেলার ঘুঙ্গাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত আব্দুল করিম (৪৫) ঘুঙ্গাদিয়া গ্রামের প্রয়াত তৈয়ব আলীর ছেলে। বিয়ানীবাজার থানার ওসি ফজলুল হক শিবলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জমির মালিকানা নিয়ে আব্দুল করিমের সঙ্গে তার প্রতিবেশি আশুক উদ্দিন ও মাসুক উদ্দিনের বিরোধ চলছিলো। রোববার ওই জমিতে করিম গাছ লাগাতে চাইলে তার প্রতিপক্ষের লোকজন তার ওপর দেশীয় অস্ত্র