২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ৬টি তুলার গুদাম পুড়েছে

গাজীপুরের টঙ্গী মেইল গেট এলাকায় হাজী সুলতান উদ্দিন ঝুট বাজারের ছয়টি তুলার গুদাম পুড়ে গেছে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2011, 11:27 AM

Updated : 24 Aug 2022, 03:10 PM

গাজীপুর, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গী মেইল গেট এলাকায় হাজী সুলতান উদ্দিন ঝুট বাজারের ছয়টি তুলার গুদাম পুড়ে গেছে রোববার ঝুট ক্রাশার মেশিনের মাধ্যমে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে দমকল বাহিনী জানিয়েছে। টঙ্গী দমকল বাহিনীর কর্মকর্তা আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তরা জানায়, দুপুর ৩টার দিকে বাজারে বাদলের গুদামের ক্রাসার মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। এক পর্যায়ে তা ছড়িয়ে পড়লে পাশের আরো পাঁচটি গুদাম পুড়ে যায়। গুদাম মালিক আবদুল আউয়াল জানান, বিভিন্ন পোশাক কারখানার ঝুট থেকে ক্রাসার মেশিন দিয়ে এসব তুলা তৈরি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭২১ ঘ.