সিরাজগঞ্জ, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সিরাজগঞ্জে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৮টার দিকে সে মারা যায়। তার বয়স আনুমানিক ২৫ বছর।
শনিবার রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ ওই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
ধারণা করা হচ্ছে অজ্ঞানপার্টির সদস্যরা তাকে অজ্ঞান করে তার টাকা-পয়সা ও প্রয়োজনীয় জিনিসপত্র লুটে নিয়ে তাকে রাস্তার পাশে ফেলে রেখে যায়।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মোস্তফা হারুন জানান, লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৬৫২ ঘ.
bdnews24