২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2011, 03:05 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

সাতক্ষীরা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধানদিয়া-সরশকাটি সড়কের ক্ষেত্রপাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত হযরত আলী (৬০) যশোর জেলার কেশবপুর উপজেলার বেগমপুর গ্রামের বাসিন্দা। কলারোয়া থানার ওসি সুভাষ চন্দ্র বিশ্বাস সাংবাদিকদের জানান, হযরত আলী নছিমনে চড়ে ধানদিয়া থেকে সরশকাটি যাচ্ছিলেন। পথে নছিমনটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গেলে হযরত ঘটনাস্থলেই মারা যান। পুলিশ নছিমনটি আটক করেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১০০ ঘ.