২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে বজ্রপাতে নিহত ১

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বজ্রপাতে একজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2011, 02:32 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

লালমনিরহাট, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বজ্রপাতে একজন নিহত হয়েছে। শনিবার বিকালে উপজেলার ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত নাসির উদ্দিন (৩৫) উপজেলার বুড়িমারী দর্জিপাড়া গ্রামের বাসিন্দা। পাটগ্রাম থানার ওসি মোরশেদুল করিম ইসতেশাম সাংবাদিকদের জানান, নাসির পাটগ্রাম বাজার থেকে বাড়িতে ফেরার পথে বজ্রপাতের শিকার হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০২৬ ঘ.