২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2011, 07:42 AM

Updated : 24 Aug 2022, 03:09 PM

সিরাজগঞ্জ, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার সয়দাবাদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- সদর উপজেলার সয়দাবাদ গ্রামের প্রয়াত হারু শেখের ছেলে ফকির চাঁন (৪৫) ও জামালপুর জেলার মীরমল্লিকপুর গ্রামের প্রয়াত কানচে প্রামাণিকের ছেলে মোতালেব হোসেন (৫৫)। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলকুচিতে মাছ বিক্রি করে তারা একটি সিএনজি চালিত অটোরিকশায় ফিরছিলো। সয়দাবাদে অটো রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে চাঁন ও মোতালেব ঘটনাস্থলেই মারা যায়। ওদিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগা ইউনিয়নের খালকুলা নামক স্থান থেকে সকাল ১১টার দিকে পুলিশ অজ্ঞাত পরিচয় (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। তাড়াশ থানার ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় যানবাহনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুই ঘটনায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৩৬ ঘ.