২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাগরপুরে ট্রাক উল্টে নিহত ৩

টাঙ্গাইলের নাগরপুরে ধানভর্তি একটি ট্রাক উল্টে তিন জন নিহত এবং ১১ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2011, 06:01 AM

Updated : 24 Aug 2022, 03:10 PM

টাঙ্গাইল, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের নাগরপুরে ধানভর্তি একটি ট্রাক উল্টে তিন জন নিহত এবং ১১ জন আহত হয়েছে। শনিবার ভোররাতে সহবতপুর ইউনিয়নের নলসন্ধ্যা মুচিবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। হতাহতরা সবাই ধান কাটার শ্রমিক। নিহতরা হলেন- নাগরপুরের আগদিঘুলিয়া গ্রামের আব্দুল হালিম মিয়া (৫৬), মারমা গ্রামের শহিদুল ইসলাম (৩৬) ও খাসকাউনিয়া গ্রামের মনিরুল ইসলাম (২৭)। নাগরপুরের চরাঞ্চল থেকে প্রতি বছর ধান কাটার শ্রমিকরা সিলেটের হাওর এলাকায় যায়। এসব শ্রমিক হাওর এলাকা থেকে ধান কেটে মজুরি হিসেবে ধান নিয়ে বাড়ি ফিরছিলো। নাগরপুর থানার ওসি রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, নলসন্ধ্যা মুচিবাড়ি মোড়ে রাত ৩টার দিকে একটি পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়ে ট্রাকটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক মারা যান। আহতদের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪৫ ঘ.