২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষ'কারা আদিবাসী আর কারা নয়- স্পষ্ট করুন'

কারা আদিবাসী, আর কারা নয়- তা স্পষ্ট করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2011, 06:59 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

প্রবীর কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারা আদিবাসী, আর কারা নয়- তা স্পষ্ট করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল। পার্বত্য চট্টগ্রাম কমিশনের এই সদস্য শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকার জোর করে কোনো কিছু প্রতিষ্ঠা করতে চাইলে তা হবে না। আদিবাসী বিষয়ক জাতিসংঘের স্থায়ী ফোরামের (ইউএনপিএফআইআই) অধিবেশনে জাতিসংঘে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি ইকবাল আহমেদের বক্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেন সুলতানা কামাল। বুধবার নিউইয়র্কে ওই বৈঠকে ইকবাল আহমেদ দাবি করেন, বাংলাদেশে কোনো আদিবাসী নেই। ফলে আদিবাসীদের জন্য ফোরামে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনারও অবকাশ নেই। ইউএনপিএফআইআইর ওই অধিবেশনের দ্বাদশ ও ত্রয়োদশ বৈঠকে ১৯৯৭ সালের পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের অগ্রগতির ওপর একটি প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। ফোরামের সদস্যরা 'আদিবাসী' এবং' উপজাতি' বা 'ক্ষুদ্র জাতিসত্তা'কে এক করতে চাচ্ছেন মন্তব্য করে ইকবাল আহমেদ বলেন, প্রকৃত ঘটনা তা নয়। বরং, বাংলাদেশ সরকার প্রথমবারের মতো ক্ষুদ্র জাতিসত্তাগুলোর সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ব্যাপারটি সক্রিয়ভাবে বিবেচনা করছে।" প্রধানমন্ত্রী শেখ হাসিনাও স