২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ১ কেজি হেরোইন উদ্ধার

নওগাঁর মান্দা উপজেলায় একটি যাত্রীবাহী বাস থেকে এক কেজি ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2011, 05:56 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

নওগাঁ, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর মান্দা উপজেলায় একটি যাত্রীবাহী বাস থেকে এক কেজি ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার দুপুর ২টার দিকে ফেরিঘাট এলাকায় এ অভিযান চালায় র‌্যাব-৫ রাজশাহী বিনোদপুর ক্যাম্পের একটি দল। অপারেশন কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বাসের সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় এক কেজি ৫০ গ্রাম হেরোইন পাওয়া যায়। উদ্ধার হওয়া হেরোইনের দাম এক কোটি টাকার বেশি হবে বলে জানান র‌্যাব কর্মকর্তা । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/২৩৪৩ ঘ.