২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার দেশে ফিরছেন এভারেস্টজয়ী মুহিত

এভারেস্ট বিজয়ী দ্বিতীয় বাংলাদেশি এম এ মুহিত শনিবার নেপাল থেকে দেশে ফিরবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2011, 04:44 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এভারেস্ট বিজয়ী দ্বিতীয় বাংলাদেশি এম এ মুহিত শনিবার নেপাল থেকে দেশে ফিরবেন। শুক্রবার বাংলা মাউন্টেনিয়ারিং এন্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মুহিত ওই ক্লাবের সদস্য। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমানের বিজি-০৭০২ ফ্লাইটে শনিবার হযরত শাহজালাল বিমান বন্দরে পৌঁছবেন মুহিত। সংগঠনের পক্ষ থেকে সেখানে তাকে অভ্যর্থনা জানানো হবে। গত ২১ মে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এভারেস্ট চূড়ায় ওঠেন মুহিত। এক বছর আগে মুসা ইব্রাহিম প্রথম বাংলাদেশি হিসাবে এভারেস্ট জয় করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/২২৩৫ ঘ.