২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে অগ্নিকাণ্ড

চট্টগ্রামের বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে আগুন লেগে বিপুল পরিমাণ ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2011, 11:44 AM

Updated : 24 Aug 2022, 03:09 PM

চট্টগ্রাম, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে আগুন লেগে বিপুল পরিমাণ ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পুড়ে গেছে। ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার বেলা ১২টার দিকে হাসপাতালের সাত তলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। এতে তিনটি কক্ষের মালামাল পুড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। ফায়ার ব্রিগেডের আগ্রাবাদ স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফরিদ আহম্মদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদুত্যিক শর্ট সার্কিট থেকে হাসপাতালের চতুর্থ তলায় আগুন লাগে। এতে হাসপাতালের বিভিন্ন কক্ষে ধোয়া ছড়িয়ে পড়ে। এ সময় হাসপাতালের রোগীরা আতঙ্কিত হয়ে ভবনের নিচে নেমে আসে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। দুপুর দেড়টার দিকে দমকল বাহিনীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফরিদ আহম্মদ বলেন, আগুনে হাসপাতালের স্টোর রুমে রক্ষিত ওষুধসহ ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে হাসপাতাল কর্তপক্ষ। ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি) এই হাসপাতাল পরিচালনা করে। খুলশী থানার উপ পরিদর্শক আতিকুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগুন লাগার পর হাসপাতালের রোগীদের অনেকে তাড়াহুড়ো করে নিচে নেমে আসেন। তবে কেউ হতাহত হননি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/জেকে/১৭৪০ ঘ.