২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের নতুন বিশপ মজেস এম কস্তা

চট্টগ্রাম রোমান ক্যাথলিক ধর্মপ্রদেশের পঞ্চম ধর্মপাল হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশপ মজেস এম কস্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2011, 08:15 AM

Updated : 24 Aug 2022, 03:09 PM

চট্টগ্রাম, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম রোমান ক্যাথলিক ধর্মপ্রদেশের পঞ্চম ধর্মপাল হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশপ মজেস এম কস্তা। শুক্রবার সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত নগরীর সেন্ট প্লাসিড স্কুল প্রাঙ্গনে নতুন বিশপের অধিষ্ঠান অনুষ্ঠিত হয়। অধিষ্ঠান অনুষ্ঠান উদযাপন পরিষদের জনসংযোগ উপ- কমিটির আহ্বায়ক জেমস গোমেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকল ধর্মীয় আনুষ্ঠিকতার মধ্য দিয়ে চট্টগ্রাম ধর্মপ্রদেশের পঞ্চম ধর্মপাল বিশপ মজেস এম কস্তা দায়িত্ব গ্রহণ করেছেন। তাকে দায়িত্ব প্রদান করেন চট্টগ্রাম ধর্ম প্রদেশের প্রশাসক বিশপ লরেন্স সুব্রত হাওলাদার। অধিষ্ঠান অনুষ্ঠানে ভ্যাটিকানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আর্চবিশপ জোসেফ মরিনহো। অধিষ্ঠান অনুষ্ঠানে ঢাকা মহাধর্মপ্রদেশের উত্তরসূরী আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও, ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ ফল পনেন কুবেসহ বিভিন্ন এলাকার ক্যাথলিক বিশপগণ, শতাধিক ফাদার ও সিস্টার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খ্রিস্ট স