ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ইউনিটের ৬৬৬ জন সদস্যের বিরুদ্ধে বিডিআর বিদ্রোহের অভিযোগে করা মামলার রায় আগামী ২৭ জুন ঘোষণা করা হবে।
৪৬ দিনের বিচারিক কার্যদিবস শেষে বৃহস্পতিবার আদালতের সভাপতি বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম রায়ের এ তারিখ নির্ধারণ করেন।
পিলখানা দরবার হলে সকালে আদালত শুরু হওয়ার পর ৩১১ জন আসামি তাদের বক্তব্য দেন। এর আগের কার্যদিবসে ৩৫৫ জন আসামি তাদের বক্তব্য দিয়েছিলো।
গত বছর ৩১ মার্চ এ ইউনিটের বিচার কার্যক্রম শুরু হয়। বাদিসহ এ মামলার সাক্ষী ৫৮ জন।
পিলখানায় ২০০৯ সালের ২৫ এবং ২৬ ফেব্র"য়ারি বিদ্রোহের পর মোট ৫৭টি ইউনিটের ৬ হাজার ৪৬ জন জওয়ানের বিরুদ্ধে বিচার শুরু হয়। এর মধ্যে ঢাকার ১১টি ইউনিট রয়েছে।
ঢাকার বাইরের ৪৬টি ইউনিটের বিচার প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে।
গত ১১ মে 'সেক্টর সদর' ইউনিটের রায়ের মধ্য দিযে ঢাকার ১১টি ইউনিটের মধ্যে ২টি ইউনিটের বিচার শেষ হয়েছে।
পিলখানায় সশস্ত্র বিদ্রোহের ঘটনায় প্রাণ হারান অর্ধশতাধিক সেনা কর্মকর্তাসহ ৭৩ জন।
পিলখানায় হত্যা-লুণ্ঠনের বিচার হচ্ছে প্রচলিত আইনে আর বিদ্রোহের বিচার হচ্ছে বিডিআর আইনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/১৮৫১ ঘ.
bdnews24