২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় প্রশিক্ষণ পেলো ২৪ পুলিশ সদস্য

যুক্তরাষ্ট্রের বিচার দপ্তরের পৃষ্ঠপোষকতায় অগ্রসর তদন্ত কৌশলের ওপর প্রশিক্ষণ নিয়েছেন বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ২৪ সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2011, 12:08 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের বিচার দপ্তরের পৃষ্ঠপোষকতায় অগ্রসর তদন্ত কৌশলের ওপর প্রশিক্ষণ নিয়েছেন বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ২৪ সদস্য। বৃহস্পতিবার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ও ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেটিভ ট্রেনিং অ্যাসিসটেন্স প্রোগ্রাম (আইসিআইটিএপি) ঢাকায় এই পাঁচ দিনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ এবং সাক্ষী-অভিযোগকারীর সাক্ষ্য গ্রহণে প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধি ও কৌশল নির্ধারণে প্রোগ্রামের দ্বিতীয় পর্বে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রশিক্ষণে আলোচিত বিষয়গুলোর মধ্যে প্রশ্ন তৈরির পাশাপাশি সক্রিয় শ্রবণ দক্ষতা বাড়ানোর বিষয়ও অন্তর্ভুক্ত ছিলো। গত জানুয়ারি মাসে আইনশৃঙ্খলাবাহিনীর বিশেষ শাখা, গোয়েন্দা শাখা ও অপরাধ তদন্ত বিভাগের যেসব পরিদর্শক ও উপপরিদর্শক প্রথম পর্বে অংশগ্রহণকারীরা এই প্রশিক্ষণ নিয়েছেন। ঢাকা পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও পুলিশ স্টাফ কলেজের রেক্টর নাইম আহমেদ, এফবিআইয়ে ঢাকায় নিযুক্ত কর্মকর্তা ক্যারিন ভ্যালাস ও আইসিআইটিএপি'র প্রতিনিধি জন ড্যানিলোইজ উপস্থিত ছিলন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/পিডি/১৮০৬ ঘ.