ফরিদপুর, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জোড়া খুনের দায়ে চার জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে ফরিদপুরের একটি আদালত। যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে দুজনকে।
ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নূর আলী বৃহস্পতিবার এ দণ্ডাদেশ দেন।
মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের লুৎফর মোল্লা (৫৫), পানছুর ওরফে মুনছুর (৪৫), নুরু মোল্লা (৩০) ও শামসুদ্দিন ওরফে শ্যামকে (৫৫)। এর মধ্যে মনছুর ও নূরু পলাতক।
যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে একই এলাকার ইমরুল (২৩) ও মনিরুলকে (৪৫)।
হেলেঞ্চা গ্রামেরই দুই সহোদর দবির হোসেন ও আব্দুর রশীদকে হত্যার জন্য ছয় জনকে এ সাজা দেওয়া হয়।
কলাই ক্ষেতে গরু ঢোকাকে কেন্দ্র করে ২০০৭ সালের ৩১ জানুয়ারি দবির ও রশীদকে কুপিয়ে আহত করে আসামিরা। দুই ভাই পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত মামলার অন্য ছয় আসামিকে খালাস দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫০ ঘ.
bdnews24