খুলনা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন দাবি নিয়ে ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত এলাকার শিক্ষার্থীরা বুধবার দুপুরে নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করেছেন।
মানববন্ধনের পর সমাবেশে তারা বেড়িবাঁধ সংস্কার, নতুন বাঁধ নির্মাণ, দুর্গতদের পুনর্বাসন দাবি করেন। তারা ত্রাণ সরবরাহে দুর্নীতির তদন্ত করে দোষীদের শাস্তিও দাবি করেন।
আইলা আঘাত হানার দ্বিতীয় বার্ষিকীতে তারা এ মানববন্ধন করেন।
শিক্ষার্থীরা দুর্গত এলাকার কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ প্রদান, শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা এবং শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের দাবি জানান।
এছাড়া বুধাবর উদ্বোধন হওয়া আন্তর্জাতিক দাতা সংস্থার একশ' কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন তদারকিতে মনিটরিং সেল গঠনেরও দাবি জানান তারা।
আগামী বাজেটে দুর্গত এলাকার জন্য বিশেষ বরাদ্দ দাবি করেন তারা।
এ সময় তারা দুর্নীতিবাজ পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা, জনপ্রতিনিধিদের প্রতি প্রতীকী ঘৃণা প্রকাশ করেন।
মানববন্ধন শেষে দাকোপ উপজেলার শ্রীনগর গ্রামের শিক্ষার্থী তেজেন্দ্র নাথ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক কমিটির নেতা ফিরোজ আহমেদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নেতা এইচ এম শাহাদাৎ, জাসদ নেতা খালিদ হোসেন, বিপ্ল
bdnews24