২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভোটে আসতে হলে সুযোগ-সুবিধা বাড়াতে হবে'

ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানিয়ে শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ সরকারের উদ্দেশে বলেছেন, আবার ক্ষমতায় যেতে হলে এর বিকল্প নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 02:48 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানিয়ে শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ সরকারের উদ্দেশে বলেছেন, আবার ক্ষমতায় যেতে হলে এর বিকল্প নেই। বুধবার এফবিসিসিআই ভবনে 'লৌহ ও ইস্পাত শিল্পের সমস্যা ও সম্ভাবনা: বাংলাদেশ প্রেক্ষিত' শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন। আজাদ বলেন, "সরকার খালি বলে দাও, খালি দাও। বিদ্যুৎ নাই, গ্যাস নাই, তবু সরকার শুধু চায়। ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে বাজাটের আকার বড় করা হচ্ছে। কিন্তু ব্যবসায়ীদের কোনো সুযোগ বাড়ানো হচ্ছে না।" এই ব্যবসায়ী নেতা বলেন, নাগরিক সুবিধা না বাড়িয়েও দেশ শাসন করা যায়, তবে তা দীর্ঘস্থায়ী হয় না। "আবার ভোটে আসতে হলে সুযোগ সুবিধা বাড়াতে হবে", যোগ করেন তিনি। পরিবেশ ও শিল্প সংক্রান্ত আইন করার ক্ষেত্রে ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবচেয়ে বেশি কর দিচ্ছেন ব্যবসায়ীরা, তাদের বক্তব্য শুনতে হবে। বাংলাদেশ স্টিল মিলস্ ওনার্স অ্যাসোসিয়েশনের পরামর্শক ড. মো. বশির উল্লাহ এবং বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের কারিগরি পরামর্শক ক্যাপ্টেন সালাহ্ উদ্দিন আহমেদ এই সেমিনারে দুটি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। পরিবেশ দূষণে কলকারখানা মালিকদের দায় স্বীকার করে আজাদ বলেন, "বুড়িগঙ্গা-তুরাগের পানি তো বিদেশ থেকে এসে কেউ নষ্ট করেনি। পরিবেশ বাঁচাতে আমাদেরই সচেতন হতে হবে।" শিল্পমন্ত্রী দিলীপ বড়