২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিপেটুইউর ১০ জনের বিরুদ্ধে মামলা

প্রতারণার অভিযোগে এমএলএম কোম্পানি ইউনিপেটুইউর ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির হোসেন মামুনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 01:46 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

সিলেট, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণার অভিযোগে এমএলএম কোম্পানি ইউনিপেটুইউর ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির হোসেন মামুনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আবু সৈয়দ দিলজার হোসেনের আদালতে মামলাটি করেন নগরীর কাজিটুলা এলাকার ব্যবসায়ী মো. শিহাবউদ্দিন। অপর আসামিরা হলেন- ইউনিপেটুইউ'র পরিচালক শহিদুজ্জামান, সহকারী পরিচালক লিটু, সিলেটের স্থানীয় এজেন্ট নগরীরর কাকলী শপিং সেন্টারের জুয়েল আহমদ, সানোয়ার হোসেন, বিয়ানীবাজার শাখার লোকমান আহমদ, আবু ছালেহ মুসা, আকবর আলী খন্দাকার, রফিকুল হক রাসেল ও জামিল আহমদ। বাদীর আইনজীবী আকমল হোসেন খান জানান, আদালত মামলাটি আমলে নিয়েছেন। আগামী ১১ অগাস্ট আসামিদের বিরুদ্ধে সমন জারি বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। মামলার নথি থেকে জানা যায়, ঢাকার শাহাবাগ এলাকার মোতালে