২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ২ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ছিনতাই মামলায় রাজধানীতে পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 12:01 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাই মামলায় রাজধানীতে পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। দুই কর্মকর্তা হলেন- মিরপুর থানার উপ-পরিদর্শক আজিজুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমান। বুধবার বিকালে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার মহানগর হাকিম একে আজাদ। গত ২৭ মার্চ তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন মিরপুরের সেনপাড়া পর্বতার ব্যবসায়ী শফিকুল ইসলাম রঞ্জু। মামলাটিতে সেদিন বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়। বিচার বিভাগীয় তদন্ত শেষে বুধবার বিচারক একে আজাদ মামলাটির ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারির আদেশ দেন। তাদের গ্রেপ্তার করা হয়েছে কি না তা আগামী ১২ জুলাই আদালতকে জানাতে বলা হয়েছে। মামলায় বলা হয়, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ওই দুই পুলিশ কর্মকর্তা গত ২০ মার্চ রঞ্জুকে থানায় ধরে নিয়ে গিয়ে বেদম পেটায়। বাদি রঞ্জুর কাছ থেকে ১০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন তারা। পরে রঞ্জুর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর রেখে তাকে থানা থেকে বের করে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৮০০ ঘ.