২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাল্য বিয়ের আয়োজন করায় মাকে সাজা

ফরিদপুর উপজেলার নগরকান্দা উপজেলায় আসমা আক্তারকে (১৫) বাল্য বিয়ে দেওয়ার আয়োজন করায় তার মাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 11:55 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ফরিদপুর, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর উপজেলার নগরকান্দা উপজেলায় আসমা আক্তারকে (১৫) বাল্য বিয়ে দেওয়ার আয়োজন করায় তার মাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলার চরযশোরদী ইউনিয়নের নাগরদিয়া গ্রামের বাসিন্দা জুলেখা বেগমকে (৫০) এ সাজা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আব্দুল কাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পাশের কোদালিয়া শহীদনগর গ্রামের আবু শেখের ছেলে নাজমুলের (২০) সঙ্গে মঙ্গলবার আসমার বিয়ে দিন নির্ধারণ ছিলো। খবর পেয়ে গতকালই (মঙ্গলবার) ওই বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। তিনি জানান, ১৯২৯ সালের বাল্যবিবাহ নিরোধ (সংশোধিত-১৯৮৪ সাল) আইন অনুযায়ী বাল্য বিবাহের আয়োজন ও উৎসাহ প্রদানের দায়ে জুলেখাকে এ সাজা দেওয়া দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭৪৯ ঘ.