২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়কর ফাঁকির মামলায় হাশেমের জামিন

আয়কর ফাঁকির একটি মামলায় আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন পারটেক্স গ্র"পের চেয়ারম্যান এমএ হাশেম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 07:57 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকির একটি মামলায় আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন পারটেক্স গ্র"পের চেয়ারম্যান এমএ হাশেম। বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেজ জজ জহুরুল হকের আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তার আবেদন মঞ্জুর করে। প্রায় ১৩ কোটি টাকা ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআরের দায়ের করা এ মামলায় হাশেমের স্ত্রী ও পাঁচ ছেলেসহ আট জনকে আসামি করা হয়। ড্যানিশ কনডেন্সড মিল্কের মালিক হিসেবে কর ফাঁকির এ মামলায় পড়েন তারা। বুধবার কোম্পানির পরিচালক হাশেমের স্ত্রী সুলতানা হাশেম, তাদের চার ছেলে আজিজ আল কায়সার, আজিজ আল মাসুদ, আজিজ আল মাহমুদ, আশফাক আজিজ এবং মহাব্যবস্থাপক জয়নাল আবেদীনও আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন। অন্য আসামি হাশেমের ছেলে শওকত আজিজ এ দিন আদালতে যাননি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এনবিআর'র উপ-কর কমিশনার মো. আশরাফুজ্জামান গত ১০ মে এ মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, অভিযুক্তরা ২০০৫-২০০৬ করবর্ষ থেকে ২০০৮-২০০৯ করবর্ষ পর্যন্ত ১২ কোটি ৯৪ লাখ ৮৬ হাজার ৩৮৫ টাকার আয়কর ফাঁকি দিয়েছেন। গত বছরের ২৩ অগাস্ট হাশেমের বিরুদ্ধে আয়কর ফাঁকির আরেকটি মামলা করে এনবিআর। এছাড়া হাশেম ও তার পরিবারের বিরুদ্ধে গত ২৭ ফেব্র"য়ারি দায়ের করা হয় আরেকটি মামলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৩৫০ ঘ.