২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসা নিতে এসে হাসপাতাল কর্মীদের মারধর

চিকিৎসা নিতে এসে কয়েকজন যুবক সাতক্ষীরা সদর হাসপাতালে কর্মীদের মারধর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 04:02 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

সাতক্ষীরা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চিকিৎসা নিতে এসে কয়েকজন যুবক সাতক্ষীরা সদর হাসপাতালে কর্মীদের মারধর করেছে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হাসপাতালে রোগী ও তাদের স্বজন এবং চিকিৎসকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুপুর ১২টার দিকে প্রতিপক্ষের হামলায় আহত হন শহরের পলাশপোল এলাকার বাদশা মিয়া (৩০) ও তার সহযোগীরা। তারা সদর হাসপাতালে যান চিকিৎসা নিতে। প্রত্যক্ষদর্শীরা জানান, লাইনে দাঁড়িয়ে থাকা শত শত রোগীকে ঠেলে ভেতরে যাওয়ার চেষ্টা করেন বাদশা ও তার সহযোগী আব্দুর রহমান (৪৫)। এসময় চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অমল কুমার সবাইকে চিকিৎসা দেওয়া হবে বলে আশ্বস্ত করলেও বাদশা মিয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং হাসপাতালের কর্মীদের কিল চড় লাথি মারতে শুরু করেন। তার সঙ্গে যোগ দেন আব্দুর রহমান। তারা ডাক্তার অমল বিশ্বাসের সহকারী রবীন্দ্রনাথ, হাসপাতালের সহকারী আকতার হোসেন, মাহবুবুর রহমান, মাসুদুর রহমান ছাড়াও কয়েকজন সেবিকাকে মারধর করেন। সাতক্ষীরার সিভিল সার্জন ডা. এস জেড আতিক জানান, এ ব্যাপারে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. তৌহিদুর রহমান বাদি হয়ে থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২০৫ ঘ.