২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে নৌকাডুবি, আরো একজনের লাশ উদ্ধার

সিলেটের দক্ষিণ সুরমার কাশনিয়ার হাওরে নৌকাডুবিতে নিখোঁজ আরো একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 02:47 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

সিলেট, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের দক্ষিণ সুরমার কাশনিয়ার হাওরে নৌকাডুবিতে নিখোঁজ আরো একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ছয়জনের মধ্যে এ নিয়ে পাঁচ জনের লাশ উদ্ধার হলো। মঙ্গলবার বিকালে বেলাল আহমদ নামের এক শিশুর লাশ উদ্ধার করে স্থানীয়রা। তবে এখনো নিখোঁজ রয়েছেন ফারুক আহমদ (৪৭)। সোমবার বিকেলে দক্ষিণ সুরমার কাশনিয়ার হাওরে ঝড়ের কবলে পড়ে বারকি নৌকা ডুবে ছয়জন নিখোঁজ হন। যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন দক্ষিণ সুরমার মির্জানগর গ্রামের ফাহমিদা আক্তার এ্যানি (১১) শরিফুল ইসলাম (৭), সোনাপুর গ্রামের মনফর আলী (৪০), জয়নুল আহমদ (৮) ও বেলাল আহমদ (৭)। দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা ইয়াসমিনের উপস্থিতিতে মৃতদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৪৫ ঘ.