নরসিংদী, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর মনোহরদী ও পলাশ উপজেলা থেকে ২টি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার এই লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মনোহরদী থানার ওসি সাইদুর রহমান সাংবাদিকদের জানান, মঙ্গলবার দুপুরে খিদিরপুর ইউনিয়নের পীরপুর গ্রামে কলার একটি বাগান থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ২৫।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।
অন্যদিকে পলাশ থানার ওসি আতিকুর রহমান খান জানান, উপজেলার ডাঙ্গা গ্রামের পাশে শীতলক্ষ্যা নদীর তীর থেকে যুবকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। তার আনুমানিক বয়স ৩২ বছর।
লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পলাশ থানায় মামলা দায়ের হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯৩২ ঘ.
bdnews24