২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে ৩ নম্বর সতর্কতা সংকেত

সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 04:21 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সোমবার আবহাওয়া অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এই সময়ে সাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে সোমবার দেশে কয়েক ঘণ্টা ধরে চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের সময় ১১ জেলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ২৬ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/২২০৯ ঘ.